হোমনার কাশিপুর মাছিমপুর সড়ক চলাচল অযোগ্য

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:৪৪
কুমিল¬্লা হোমনা উপজেলার কাশিপুর-মাছিমপুর সড়কের বেহালদশা। দীর্ঘদিন সংস্কার না করায় এবং কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় এর পিচঢালাই উঠে গেছে কয়েক বছর আগে। বর্তমানে সড়কের কংকরগুলো উঠে বালি বের হওয়াসহ অনেক স্থানে খালের ভাঙ্গনে সড়কটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারী কাশিপুর, ভাষানিয়া, শিবপুর, মনাইরকান্দি, মাছিমপুর, আলমপুর ও কাজিরগাঁও গ্রামের ২০ সহস্রাধিক জনতাকে। এ সড়ক দিয়ে এসব গ্রামের লোকজনকে প্রতিদিন উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। এতে জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যান চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আঃ ছোবহান জানান, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।