রোগীদের ব্যবস্থাপত্র সার্ভে করার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার রাতে দু’দফা হামলায় কমপক্ষে ৩ জন আহত হয়। গুরুতর আহত একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা নিতে আসা রোগীদের ব্যবস্থাপত্র সার্ভে করছিলেন বরিশাল থেকে আসা এক এনজিও কর্মী। একপর্যায়ে এক মহিলা রোগীর ব্যাগে হাত ঢুকিয়ে ব্যবস্থাপত্র বের করেন সার্ভে কর্মী। এ ওই মহিলা রোগীর সাথে সার্ভে কর্মীর বাকবিতন্ডা বাঁধে। এসময় ঘটনাস্থলে উপস্থিত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি চঞ্চল সার্ভে কর্মী চঞ্চলের ওপর চড়াও হয়। আরেক বিক্রয় প্রতিনিধি মামুনের সাথে সার্ভে কর্মীর বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনার জের ধরে স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা সার্ভে কর্মীর পক্ষাবলম্বন করে বিক্রয় প্রতিনিধি মামুনের ওপর দু’দফা হামলা চালায়। হামলায় মামুনসহ তিনজন আহত হয়। গুরুতর আহত মামুনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
