উখিয়ায় বনকর্মী ও কাঠচোর মুখোমুখি

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:৪৮
উখিয়ার মোছারখোলা সামাজিক বনায়নে গত রবিবার রাতে সংঘবদ্ধ কাঠচোর ৩৭টি গাছ কাটে। বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে কাঠচোরেরা বনকর্মীদের উপর চড়াও হয়। পালংখালী বিজিবির সহায়তায় বনকর্মীরা প্রায় ৭০ ঘনফুটের ওই গাছগুলো উদ্ধার করে। বনবিট কর্মকর্তা আব্দুল মন্নান জানান, কাঠচোরেরা দা, কুড়াল নিয়ে তাদের উপর চড়াও হয়ে জিম্মি করে গাছ নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পালংখালী বিজিবির সদস্যরা উপস্থিত হলে কাঠচোরেরা পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. ইব্রাহিম জানান।