ফরিদপুরে ইন্স্যুরেন্স কর্মকর্তার জেল

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:৪৮
ফরিদপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জাহিদুল ইসলাম নামের সাবেক এক কর্মকর্তার ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার ফরিদপুর বিশেষ জজ আদালতের বিচারক একেএম জহিরুল ইসলাম এ আদেশ দেন। জাহিদুল ইসলাম পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সহকারী ম্যানেজার হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ৭৬ লক্ষ ২৬ হাজার ৮ শত ৩৭ টাকা আত্মসাত্ করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে ২০১১ সালের ১ মার্চ ভাঙ্গা থানায় মামলা করে দুদক। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার জাহিদুলকে আদালত ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।