ভাণ্ডারিয়ায় চাঁন মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:৫২
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাই ভাণ্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার উপজেলার এতিমখানা ও মাদ্রাসায় আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়। মরহুমের কনিষ্ঠ পুত্র ভাণ্ডারিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম উপজেলার তেলিখালী, ইকড়ীসহ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় মরহুমের স্মরণে আয়োজিত পৃথক আলোচনা সভায় অংশ নেন। এদিকে উপজেলার উত্তর বোথলা মানিক মিয়া স্মৃতি সংঘ ও তাসমিমা হোসেন পাঠাগারের সভাপতি ওবায়দুল হক বাদল মাতুব্বরের উদ্যোগে আলোচনা সভা কোরআনখানী মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।