সন্ত্রাসীদের হাতে নিহত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের বাবা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় গতকাল সোমবার মামলা দায়ের করেন। এদিকে গত রবিবার আটক ৯ জামায়াত-শিবির নেতা-কর্মীকে এ মামলার আসামি হিসেবে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, সন্ত্রাসীদের হাতে গত শনিবার ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরাতিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির নিহত হন। এ ঘটনায় তার বাবা ডা. ডাক্তার আহাদ আলী সোমবার বিকালে বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক ধারায় মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করা হয়।
