বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই এদেশের সাংস্কৃতিতে এসেছে নতুন ধারা। পপ সংগীত নামে বাংলা গানের যে নতুন ধারা তৈরি হয়েছিল তা আজ ব্যান্ড সংগীত নামে পরিচিতি লাভ করেছে। প্রথমদিকে বিদেশি গানের অনুকরণে এ সংগীতের চর্চা শুরু হলেও বর্তমানে বাংলাদেশের ব্যান্ড সংগীতের সুর ঝংকারে তারুণ্যেও ছোঁয়া থাকায় এ সংগীত বাংলা গানেও নতুন ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়াত ফিরোজ সাঁই, প্রয়াত আজম খান, ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ ও পিলু মমতাজ এই পাঁচজন পপ সংগীতের পাঁচ কাণ্ডারী হলেও আজম খান তাতে সুর ঝংকার ও উচ্চরণ ব্যান্ড দিয়ে তা তরুণ সমাজে ব্যাপক সাড়া ফেলে। তার সেই অবদানের জন্য তিনি আজও পপ সম্রাট হিসেবে সবার কাছে পরিচিত।
ব্যান্ড সংগীত সম্প্রতি আমাদের হূদয়ের গভীরে প্রবেশ করে তখন সঞ্চার করে প্রাণের, কল্পনার রথে করে বহু পথ পেরিয়ে নিয়ে যায় অজানা কোন দেশে। সময়ের সাথে সাথে এর সুমিষ্ট শব্দ ফিকে হয়ে যায়। কিন্তু হূদয়ে যে প্রাণের সঞ্চার করে তা থেকে যায় অনেক সময় ধরে, বার বার আন্দোলিত করে মনকে। নদীরূপ মানুষের হূদয়ে প্রাণের সঞ্চার করতে, অজানা কোন দেশের সন্ধান দিতে এবং সঙ্গীত নামক অস্ত্রের মাধ্যমে তারুণ্যের দীপ্তিময় শক্তি কাজে লাগিয়ে আদর্শের মহিমায় মহিমান্বিত্ব হয়ে সৃষ্টি সুখের উল্লাসে নব জাগরণের ঢেউ সৃষ্টি করে মানব ধর্মকে সকলের ঊর্ধ্বে রেখে সমাজ থেকে দুর্নীতি, অনাচার, অন্যায় দূর করে, তারুণ্যের শক্তিকে নিগৃৃহীত, বঞ্চিত, শোষিত মানুষের অধিকার ফিরিয়ে দেবার প্রয়াস নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক ঝাঁক তরুণদের নিয়ে ক্যাম্পাসকে বিনোদন দিয়ে যাচ্ছে রক ব্যান্ড দল ‘মেলডি রিভার’।
বর্তমানে ব্যান্ড দলটির সদস্য হিসেবে রয়েছে নূর মোহাম্মদ আলী, তানবীন, প্রসেনজিত্ (ভোকাল), নোবেল দেব (লিড গীটার), মাহবুবুল ইসলাম সবুজ (বেজ গীটার), লেলিন (রিদম গীটার), সজ্জাদ হোসাইন (ড্রাম)। ব্যস্থাপনায় রয়েছেন-সাইদুর রহমান দোয়েল রাজু আহমেদ। সভাপতি হিসেবে রয়েছেন আজহারুল ইসলাম ভু্ট্ট ও সাধারণ সম্পাদক আরিফ আলম।
সম্মানিত উপদেষ্টামণ্ডলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন, অধ্যাপক ড. সুলতানউদ্দিন ভূঞা, অধ্যাপক ড. আহসান বিন হাবিব, সাইফুল ইসলাম প্রমুখের পৃষ্ঠপোষকতায় নানান আয়োজন করে ক্যাম্পাসকে মাতিয়ে তুলছে দলটি। সংগঠনটি পহেলা বৈশাখ, ফাল্গুনের মত অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ে কনসার্টের আয়োজন করে থাকে। এছাড়াও অনেক সময় তারা দুর্নীতি বিরোধী কনসার্টের আয়োজন করে। ব্যান্ড দলটি বাকৃবি ক্যাম্পাস ছাড়াও ভালুকা, মুক্তাগাছা, ময়মনসিংহের পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে কনসার্টের আয়োজন করে থাকে।
