ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ২০ মে ২০১৪, ২০:২৩
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও সাড়াজাগানো ৩দিনব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহিঃক্যাম্পাস বাবুগঞ্জের এ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা গত ২৬ এপ্রিল পালন করে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৪। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রতিরোধ ও জীবন রক্ষায় ভকসিন’। দিবসটি উপলক্ষে অনুষদীয় ক্যাম্পাসে এ্যানিমাল সাইন্স এ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম কোর্সের শিক্ষার্থীদের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে পশু চিকিত্সা সেবা, ওষুধ বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর নানা কর্মসূচী পালন করা হয়। অনুষদের বিভিন্ন সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থী, ডিনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে সকাল সাড়ে ৯ টায় একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক উপস্থাপনাসহ বিভিন্ন প্রাণির প্রতিকৃতি ও র্যাবিস বিষয়ক জনসচেতনতামুলক বিভিন্ন পোস্টার ও ফেস্টুন প্রদর্শিত হয়। শোভাযাত্রাটি অনুষদীয় ক্যাম্পাস, বাবুগঞ্জ উপজেলা পরিষদসহ খানপুরার প্রধান প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত বিএসসি (অনার্স) ইন কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর ক্যাম্পাসের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম এ মান্নান শুভেচ্ছা বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আবুল কাশেম বিভাগীয় প্রধান, সিএসই বিভাগ ডুয়েট। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডীন প্রফেসর ড. কে.এম. রেজানুর রহমান। স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষকবৃন্দসহ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডীন, প্রফেসর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসসি (অনার্স) কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম দেশে দূরশিক্ষণে প্রথমবারের মত ৫৮ জন শিক্ষার্থী ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউ.আই.ইউ) ইনস্টিটিউট অব বিজনেস এন্ড ইকোনোমিক রিসার্চ (আইবিইআর) এবং বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)-এর যৌথ উদ্যোগে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে গ্রাজুয়েট ডিপ্লোমা এন্ড পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি এ্যালামনাই এসোসিয়েশন দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন। সম্প্রতি সংগঠনটি সংগঠিত হয়। শুধুমাত্র পুনর্মিলনী নয় বরং সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন, পেশাগত দক্ষতা উন্নয়ন, চট্টগ্রাম ও সর্বোপরী দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হওয়ার জন্যই মূলত ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠনের পথচলা শুরু হচ্ছে। সংগঠনের ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি নেপাল ভ্রমণ করছেন। এই দলটির নেতৃত্বে রয়েছেন সংগঠনের এডহক কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যাংকার আহমেদ জিবরান। আরো রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী, ব্যাংকার, চাকুরিজীবীসহ বিভিন্ন পেশাজীবী। প্রতিনিধি দল নেপালের একটি হোটেলে হসপিটালািটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম এন্ড ব্র্যান্ডিং এর উপর একটি কর্মশালায় অংশগ্রহণ করবেন। আইইউবিতে সাংবাদিকতা বিষয়ক সার্টিফিকেট কোর্স ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে মিডিয়া ও কমিউনিকেশন বিভাগ এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনষ্টিটিউটের যৌথ উদ্যোগে ব্রডকাস্ট ও ক্রস মিডিয়া জার্নালিজম বিষয়ক সার্টিফিকেট কোর্সে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি বসুন্ধরা ক্যাম্পাসে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন অঞ্জন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনষ্টিটিউটের অধ্যক্ষ ড. শহীদুল আলম, রাশেদ চৌধুরী, অধ্যাপক এম ওমর রহমান প্রমুখ।