টার্গাস ইউএসবি মাউস

আপডেট : ২০ মে ২০১৪, ২০:২৪
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টার্গাস ব্র্যান্ডের ইউএসবি কর্ড স্টোরিং মাউস। ২.৫ ফুট লম্বা ইউএসবি কর্ডসহ এই মাউসে রয়েছে ১০০০ ডিপিআই অপটিক্যাল সেন্সর এবং স্ক্রল হুইল। ফলে মাউসের পুরো কর্ড মূল অংশের ভেতরে গুটিয়ে থাকে। মাউসটি ম্যাক এবং উইন্ডোজ উভয় অপারেটিং সিস্টেম সমর্থন করে। ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টিসহ মূল্য ৬০০ টাকা। ফোন :০১৭৩০৩১৭৭২৩।