নান্দাইলে দিনব্যাপী ডিজিটাল মেলা

আপডেট : ২০ মে ২০১৪, ২১:৫০
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার দিনব্যাপী ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান এ মেলার উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, আব্দুস ছালাম, ইউএনও অহিদুল ইসলামসহ প্রশাসনের অন্য কর্মকর্তা-কর্মচারী। ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি সরঞ্জাম এ মেলায় প্রদর্শন করা হয়।