৭২ বছরের ডায়েরিতে জেন ক্যামিওনই নারীদের প্রতিনিধিত্ব করছেন। বলা চলে, কানে নারীদের জয় যে সবচেয়ে বেশি কষ্টকর! এবারো কোনো নারী পরিচালকের জয় হলো না।
ফরাসি নারী পরিচালক সেলিন শিয়ামার ড্রামা ফিল্ম ‘পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার’ এবার লড়েছিল। ছবিটির নির্মাণশৈলীর প্রশংসা পেয়েছে পুরো উত্সবজুড়ে। ‘আটলান্টিকস’ নিয়ে ম্যাটি ডিওপই কান উত্সবের ৭২ বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে পাম দ’র প্রতিদ্বন্দ্ব্বী হিসেবে হাজির হয়েছিলেন। তিনিও ইতিহাস গড়তে পারতেন! কিন্তু শেষমেশ নারী পরিচালক পাম দ’র জিততে পারেননি। অপেক্ষা করতে হবে আরো ১ বছরের। তাও দেখার বিষয় নারীর হাতে সোনার পাতা ওঠে কি-না!
