বিশ্বকাপ উপলক্ষে দুরন্ত টিভিতে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে একটি মজার কুইজ শো ‘চার ছক্কা মারপ্যাঁচ’। আগামী ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ। একইদিন শুরু হবে এই কুইজ শো। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে। এই কুইজ শোতেও ১০টি দল অংশ নেবে। বিশ্বকাপ ক্রিকেটের সিডিউলের অনুরূপভাবেই লীগ পদ্ধতিতে খেলা হবে প্রথম রাউন্ড। শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনালে এবং সেমিফাইনালে বিজয়ী দল খেলবে ফাইনালে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবে আর্য মেঘদূত ও জয়েত্ কল্যাণ। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩০ মে থেকে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।
