টেক ফটো

আপডেট : ২০ মে ২০১৪, ২২:২২
পরিধেয় প্রযুক্তি পণ্য সম্প্রতি ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছে, যদিও এর ব্যবহার নতুন নয়। অনেক আগে থেকেই প্রযুক্তি স্থান করে নিয়েছে শরীরে। এমন কিছু পরিধেয় গ্যাজেটের ছবি নিয়েই সাজানো হলো আজকের টেক ফটো ছবিতে যে টি-শার্টটি পড়ে রয়েছেন রিচার্ড হেলমার, যা গিটার বাজাতে সহায়তা করে। রিচার্ড নিজেই এটি উদ্ভাবনের জন্য কাজ করেছেন। নেদারল্যান্ডের এরিক ডি নিজস এবং টিম স্মিট উপরের প্যান্ট তৈরি করেছেন যাতে রয়েছে একটি পূর্ণাঙ্গ আকৃতির পরিপূর্ণ ব্লুটুথ কিবোর্ড! ছবিতে যে লকেটটি দেখা যাচ্ছে তা ব্লুটুথ সমর্থন করে। আর এটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের বিভিন্ন নোটিফিকেশন প্রদান করতে সক্ষম। ছবির জুতাতে যে এলইডি লাইট দেখা যাচ্ছে সেটি টুইটার ফিডকে লাইভ স্ট্রিম করতে সক্ষম। গভীর অন্ধকারেও এটি আলোকিত করতে পারে চারদিক।