বিভিন্ন ধরনের পোশাকেও এখন প্রযুক্তির ব্যবহার দেখা যায় হরদম। তেমনি মোজাতেও প্রযুক্তির ব্যবহার করেছে একটি সুইডিশ প্রতিষ্ঠান। তারা তাদের তৈরি মোজাতে ব্যবহার করেছে বিশেষ ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) চিপ। এই চিপ ব্যবহার করার ফলে মোজাগুলোকে শনাক্ত করতে পারবে ‘সক সর্টার’ নামের বিশেষ ধরনের এনএফসি ডিভাইস। এ ছাড়া ব্লুটুথের মাধ্যমে এই মোজাগুলোকে আইফোনের সাথেও সংযুক্ত করা যাবে। এর ফলে এই মোজাগুলো আর হারানোর কোনো সম্ভাবনাই নেই। কোনো কারণে এই মোজাগুলো আপনি খুঁজে না পেলে ব্যবহার করুন এনএফসি ডিভাইস কিংবা আইফোন এবং সেগুলোই আপনাকে আপনার হারানো মোজা খুঁজে পেতে সহায়তা করবে। স্মার্ট এই মোজা ব্যবহার করতে হলে অবশ্য খরচও কম নয়। পাক্কা ১১৯ পাউন্ড খরচ করতে হবে এর জন্য।
