মনে উত্তাপ বনে উত্তাপ উত্তাপ ঘরে-বাইরে পথে উত্তাপ মতে উত্তাপ উত্তাপ কোথা নাই রে? সবখানে তাপ সবখানে চাপ নাই নিস্তার; নাই সংলাপ হম্বি-তম্বি, ভাব বেশি ভাব কেউ চিত্-টিত্, দেয়-টেয় লাফ... হরে-দরে এই নগরে আগুন হয়ে থাকা প্রজ্জলিত অগ্নিশিখা যায় না মোটে ঢাকা!