ধাঁধা

আপডেট : ২৬ মে ২০১৯, ২০:১৫

১

সাগর থেকে জন্ম নিয়ে

আকাশে করে বাস,

মায়ের কোলে ফিরে যেতে

জীবন হয় তার নাশ।

 

২

খড়িতে জড়াজড়ি

ফলে অধিবাস,

ফুল নাই ফল নাই

ধরে বারোমাস।

 

৩

হাতি নহে ঘোড়া নহে

মোটা মোটা পা,

তরু নহে লতা নহে

ফুলে ভরা গা।

 

৪

গা তার কণ্টকাবৃত

সজারু সে নয়,

মানুষে পেলে গন্ধ তার

তখনি সে ছেদন হয়।

 

সংগ্রহ: নাকী মুহম্মদ নাফীস আখতার

         কাকিনা, লালমনিরহাট