আসুস পণ্যের বিপণনকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড গত ২০ মে তাদের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসুসের ৯ সিরিজ মাদারবোর্ড বাংলাদেশের বাজারে অবমুক্তির ঘোষণা দেয়। এ সময় আসুসের ৯ সিরিজের ম্যাক্সিমাস ৭ হিরো, জেড৯৭-কে এবং এইচ৯৭এম-ই এই মডেলের নতুন তিন মাদারবোর্ডের মোড়ক উন্মোচন করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, আসুস বাংলাদেশের ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমান এবং আসুস মাদারবোর্ড পণ্য ব্যবস্থাপক মাহবুবুল গনি। নতুন মাদারবোর্ডগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন আসুস বাংলাদেশের ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমান। তিনি জানান, নতুন এই মাদারবোর্ডগুলো আধুনিক সময়ের চাহিদা পূরণের উপযোগী সব ধরনের ফিচার নিয়েই হাজির হয়েছে বাজারে। আসুসের নতুন এই মাদারবোর্ডগুলো দেশের বাজারে পাওয়া যাবে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে।
