স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ও এর পরিবেশক প্রতিষ্ঠান ফেয়ার ডিস্ট্রিবিউশনের যৌথ উদ্যোগে ২৫ জন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন পার্টনারকে সম্মাননা সনদ প্রদান করেছে। এই ২৫ জন পরিবেশক এখন এক্সক্লুসিভ স্যামসাং মোবাইল ডিস্ট্রিবিউটর পার্টনার হিসেবে কাজ করবে। এসব পরিবেশকরা এখন শুধু স্যামসাং মোবাইলের পরিবেশক হিসেবেই কাজ করবেন। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পরিবেশককে সম্মাননা প্রদান করে স্যামসাং এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সিএস মুন এবং ফেয়ার ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব।
