বুয়েটে প্রশিক্ষণের মাধ্যমে

উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ

আপডেট : ২১ মে ২০১৪, ২১:৪৪
বর্তমান বিশ্বে দক্ষ ও অভিজ্ঞ কর্মীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে অনেক মেধাবী সুযোগের অভাবে তাদের কৃতিত্ব উপস্থাপন করতে পারে না। অপরদিকে জাপানসহ উন্নত বিশ্ব ও শিল্পোন্নত দেশগুলোতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ থাকলেও দক্ষ লোকবলের অভাবে কর্মে বিঘ্ন ঘটছে। জনবহুল বাংলাদেশে বহু সংখ্যক আইটি ট্যালেন্ট থাকলেও তাদের যথেষ্ঠ পরিমাণ কর্মসংস্থানের সুযোগ নেই। বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে অন্যতম চালিকাশক্তি হলো রেমিটেন্স বা বিদেশ থেকে অর্জিত মুদ্রা। বৈদেশিক মুদ্রা অর্জনে বিভিন্ন খাতের মধ্যে তথ্যপ্রযুক্তি অন্যতম সম্ভাবনাময়। বাংলাদেশ সরকার এ খাতটিকে গুরুত্বপূর্ণ মনে করলেও সঠিক উদ্যোগের অভাবে এখনও কাঙ্ক্ষিত সাফল্য মিলছে না এই খাত থেকে। সঠিক উদ্যোগ গ্রহণ করলে এ খাতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মতামত প্রদান করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। জাপানসহ উন্নত বিশ্বে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থানের সুযোগ থাকলেও অভিজ্ঞ লোকবলের অভাব রয়েছে। সেসব দেশে আমাদের দেশের আইটিসহ বিভিন্ন খাতের ট্যালেন্টদের সহজেই কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এসব কারণে বাংলা বিজনেস পার্টনার (বিবিপি), জাপান এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে ড্যাফোডিল-জাপান ইনস্টিটিউট অব টেকনোলজি (ডিজেআইটি) । ডিজেআইটির উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রশিক্ষণ প্রদান করে দেশের তরুণ আইটি পেশাজীবী ও শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের জাপানসহ উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। নির্বাচিত সফল আইটি প্রফেশনালদের জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নির্বাচিতরা জাপানি ভাষা ও আন্তর্জাতিক বাজারে তথ্যপ্রযুক্তি (আইটি) সেক্টরে কাজ করার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত প্রশিক্ষণের পাশাপাশি ভাষা জ্ঞানসহ ইন্টারভিউ ট্রেনিং প্রদান করা হচ্ছে। ভর্তির জন্য সিএসই গ্র্যাজুয়েট/শেষ বর্ষের শিক্ষার্থী অথবা আইটি প্রফেশনালরা প্রশিক্ষণে অংশ নিতে পারবে। ০১৭১৩৪৯৩২৮২ নম্বরে ফোন করে ডিজেআইটির বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের ৬ মাস মেয়াদি জাভা প্রফেশনাল ট্রেনিং এবং জাপানি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হয়ে উন্নত বিশ্বের উপযোগী ও দক্ষ করে নিজেকে গড়ে তুলতে পারেন। যোগাযোগ:বিডিবিএল ভবন, ৬ষ্ঠ তলা, কারওয়ান বাজার, ঢাকা।