রাজবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট : ২১ মে ২০১৪, ২২:১৭
উপজেলা নির্বাচনের ফল প্রত্যাখান ১৯ মে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী কালুখালী উপজেলা পরিষদে নির্বাচন। ওই নির্বাচনে সরকারি দল কর্তৃক ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও কারচুপির প্রতিবাদে ফল প্রত্যাখ্যান করে বুধবার রাজবাড়ী জেলা বিএনপি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সম্মেলনে বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী। জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও কালুখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক লায়ন অ্যাডঃ আব্দুর রাজ্জাক খান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, রাজবাড়ী পৌরসভা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক ভিপি গাজী আহসান হাবিব, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক এ মজিদ বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।