লালমনিরহাটে রেলের ডিআরএম পদ শূন্য

আপডেট : ২১ মে ২০১৪, ২২:১৭
লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ম্যানেজারের (ডিআরএম) পদ গত ২৫ দিন ধরে শূন্য রয়েছে। ডিআরএম-এর দায়িত্বে নিয়োজিত মাহবুবুল আলম বকসী পদোন্নতি পেয়ে ২৭ এপ্রিল রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোন, রাজশাহীতে প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি রেলওয়ে বিভাগের কোনো কর্মকর্তাকে লিখিতভাবে দায়িত্ব প্রদান করেননি। এদিকে চট্টগ্রাম রেলওয়ে দপ্তর থেকে ধীরেন্দ্র নাথ মজুমদারকে ডিআরএম হিসেবে লালমনিরহাটে বদলি করা হয়েছে। তিনিও লালমনিরহাটে যোগদান করছেন না। ফলে রেলওয়ে বিভাগের গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য রয়েছে।