নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউপি উপ-নির্বাচনে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে দু’জন প্রার্থী। এদের মধ্যে কে বিজয়ী হবেন তা বলা না গেলেও লড়াই হবে হাড্ডাহাড্ডি। ২৪ মে অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (মাইক) ও আ.স.ম আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুমের (তালা) অবস্থান অনেকটা শক্ত। দু’জন এগিয়ে চলছেন সমান তালে। সাধারণ ভোটারদের মত যাকে দিয়ে এলাকার উন্নয়ন ও প্রয়োজনে কাছে পাওয়া যাবে তাকে নির্বাচিত করবে জনগণ। অন্য দু’জন প্রার্থী আমিনা বেগম (আনারস) ও আব্দুল আউয়াল সরকার (দোয়াত-কলম) নির্বাচনী দৌড়ে অনেকটা পিছিয়ে। উল্লেখ্য, ২০১১ সালের ১১ জুন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। ৪ জানুয়ারি তার মৃত্যু হলে পদটি শূন্য হয়।
