ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসংস্থান ৪০ দিনের কর্মসূচির ২য় পর্যায় প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চলতি অর্থবছরে এ ইউনিয়নে ৩টি প্রকল্পে ১০৪ জন শ্রমিক বরাদ্দ দেয়া হলেও মাত্র ৫২ জন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। সব প্রকল্পের কাজ করা হলেও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, প্রকল্পের (পিআইসি) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোগসাজশে বহিরাগত শ্রমিক দিয়ে প্রকল্পের বরাদ্দকৃত সব শ্রমিকের বিল তুলে নিচ্ছে। বরাদ্দকৃত ১০৪ জন শ্রমিকের মধ্যে ৫২ জন শ্রমিকের টাকা নিয়মিত ভাগাভাগি করে নিচ্ছে তারা। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, যে কয়জন শ্রমিক কাজ করবে ঠিক সেই কয়জনের বিল দেয়া হবে। এসব প্রকল্পের (পিআইসি) ইউপি সদস্যরা শ্রমিক বাড়িয়ে বিল উত্তোলনের পাঁয়তারা করছেন।
