ফটো ক্যাপশন

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:২৯

আইসিবি এবং পপুলার লাইফ ইন্সুরেন্সের নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড’-এর ট্রাস্টডিড গতকাল স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে আইসিবির এমডি  কাজী ছানাউল হক, পপুলার লাইফের এমডি এবং সিইও বি এম ইউসুফ আলী, এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ম. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন

০০০

দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসি প্রস্তাবিত ব্লকচেইন প্রযুক্তি নির্ভর ই-মার্কেটপ্লেস ‘ট্রেড এসেটস’ প্লাটফর্মে অন্তর্ভুক্তির জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ-এর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান কবীর আহমেদ ও ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসির এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুন্নেসা হক

০০০০

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন সভাপতিত্ব করেন। সম্প্রতি অনুষ্ঠিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় ২০১৮ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়

০০০

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের উদ্যোগে আয়োজিত ‘ইউনিফর্ম শরীয়াহ্ ম্যানুয়াল অন ইসলামিক ব্যাংকিং’ শীর্ষক ওয়ার্কশপ শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম আযীযুল হক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এসইভিপি মুহাম্মদ শামসুদ্দোহা