হিমু হত্যা মামলায় চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

আপডেট : ২১ মে ২০১৪, ২২:৪০
স্কুলছাত্র হিমু হত্যা মামলার চতুর্থ সাক্ষী ইসমাইল হোসেন গতকাল বুধবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহীদুল ইসলামের আদালতে সাক্ষ্য গ্রহণের পর মামলার অন্যতম আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী তাকে আংশিক জেরা করেন। আগামী ২৭ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। চাঞ্চল্যকর এ মামলায় বাদিসহ এ পর্যন্ত তিনজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় বন্ধুর বাসায় নির্মম নির্যাতনের শিকার হন হিমাদ্রী মজুমদার হিমু। অভিযোগ রয়েছে, হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নিমর্মভাবে নির্যাতন করার পর হিমুকে চারতলা বাসার ছাদ থেকে ফেলে দেয়া হয়। গুরুতর আহত হিমু এ ঘটনার ২৬ দিন পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান।