হাবিবুর রহমান ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৩০

হাবিবুর রহমান সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেছেন। ইউসিবিতে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কর্পোরেট ব্যাংকিং বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি ইবিএলে কর্পোরেট ব্যাংকিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি সিটি ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন যেখানে ক্রেডিট নীতিমালা পর্যালোচনা, প্রক্রিয়া, পোর্টফোলিও সেগমেন্টেশন মাধ্যম ও তত্ত্বাবধানে অবদান রাখেন। তিনি টিডি ব্যাংক কানাডার টিডি সিকিউরিটিযে (হোলসেল ব্যাংকিং) ডিল অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি এ এন জেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচ এস বি সি বাংলাদেশে কর্পোরেট বিজনেসে রিলেশনশিপ ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি