গত ২১ মে দেশের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে গিগাবাইট ব্র্যান্ডের নাইন সিরিজের মাদারবোর্ড। ‘গিগাবাইট মিট দ্য প্রেস’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে নতুন এই পণ্যগুলোর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন গিগাবাইট টেকনোলজিসের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক এলান সু এবং স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ। এ সময় গিগাবাইট বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার খাজা মো. আনাস খান এবং সিনিয়র আইটি সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাইন সিরিজের নতুন ৪টি মডেলের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাজা মো. আনাস খান। এই মাদারবোর্ডগুলোর মূল্য ১৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকার মধ্যে। অনুষ্ঠানের শেষে শীর্ষ কম্পিউটার গেমারদের ৫ জনের হাতে নতুন মাদারবোর্ড তুলে দেওয়া হয়।
