সিলেটে বিভাগীয় বুটক্যাম্প

আপডেট : ২২ মে ২০১৪, ১৯:৪৯
মোবাইলকে এখন জনগণের ক্ষমতায়ন ও নাগরিক সেবাপ্রাপ্তির বাহনে পরিণত করতে হবে। এ লক্ষ্যে সরকারও জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করেছে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও মোবাইল অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান ইএটিএল আয়োজিত বিভাগীয় বুট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এএমএ মুহিত এ কথা বলেন। আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউজিসি চেয়ারম্যান একে আজাদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. আমিনুল হক ভূঁইয়া, রুপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আবুল হাসান, ইএটিএল এমডি মুবিন খান প্রমুখ।