গতকাল থেকে ঢাকার ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সহযোগিতায় এমপিএলএস ও বিজিবি অন মাইক্রোটিকের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এতে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন সিস্টেম ও অপারেটর ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও আইবিপিসি সমন্বয়ক শাহাবুদ্দিন পাটোয়ারি। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিএস-এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন। আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসপিএবি সম্পাদক এমদাদুল হক, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ তারিকুল ইসলাম, ডিরেক্টর নক্সাব ওমর রব্বানি উথান্ট প্রমুখ।
