জয়ে উচ্ছ্বসিত নন টেলর

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৩২

ভারতের বিপক্ষে জয়। তাও আবার ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন-আপকে নাস্তানাবুদ করে। এমন জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করাই স্বাভাবিক; কিন্তু নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর বলছেন, এই ম্যাচ জয়ে উচ্ছাস প্রকাশের কোনো কারণ নেই। তিনি এই জয়টাকে সে ফ প্রস্তুতি হিসেবেই দেখতে চান। এখানে ফলাফলটাকে খুব বড় করে দেখছেন না তিনি, ‘এটা সে ফ একটা গা গরমের ম্যাচ। এখান থেকে ইতিবাচক যা নিয়ে যাওয়া যায়, সেটাই যথেষ্ট। এর ফলাফলকে বড় করে দেখার কোনো কারণ নেই। এখানে উইকেটে সময় কাটানো, কিছু স্কোর করা; এগুলোই বড় কথা।’ ভারতের বিপক্ষে জয়ের পর টুর্নামেন্ট নিয়ে কথা বলতে গিয়ে টেলর বলেছেন, হোম কন্ডিশনে খেলা বলেই এই টুর্নামেন্টে ফেবারিট ইংল্যান্ড।