লোহাগড়ার ইতনা গণহত্যা দিবস আজ

আপডেট : ২২ মে ২০১৪, ২১:১৬
আজ ২৩ মে ইতনার গণহত্যা দিবস। আজকের দিনে পাক-সেনারা হামলা চালিয়ে এ গ্রামের কমপক্ষে অর্ধশতাধিক নানা বয়সের মানুষকে গুলি করে হত্যা করে। এ দিন ইতনায় ৫টি নৌবহর নিয়ে ভোরে পাক-সেনারা পুরো গ্রাম ঘিরে ফেলে। তারা গ্রামের ঘুমন্ত মানুষ, নামাজরত মানুষসহ যাকে সামনে পেয়েছে তাকেই গুলি করে হত্যা করে।