তালায় যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় আহত ৬

আপডেট : ২২ মে ২০১৪, ২১:১৭
সাতক্ষীরার তালায় জমি বিরোধকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ পরিবারের ওপর হামলা চালিয়েছে যুবলীগ নেতাকর্মীরা। এতে ওই পরিবারের কমপক্ষে ৬ জন আহত হন। স্থানীয়রা জানান, খলিষখালী ইউপির সাবেক মেম্বর ও আ’লীগ কর্মী দলিল উদ্দিন বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে জমি চাষ করে বাড়ি ফেরার পথে ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল মান্নান বাবলার নেতৃত্বে ১০/১৫ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে দলিল উদ্দিনের ছেলে জিল্লুর রহমান, তবিবুর রহমান ও হাবিবুর রহমানসহ কমপক্ষে ৬ জন আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।