স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা মূল দলের কোচ হিসাবে নিয়োগ পাওয়ার পরই নতুন খেলোয়াড় কেনার ইঙ্গিত দিয়েছেন লুই এনরিকে। বার্সেলোনার এই সাবেক তারকা খেলোয়াড় এবং বার্সেলোনার দ্বিতীয় দলের সাবেক কোচ গতকাল বলেন, ‘খেলোয়াড়দের বুঝতে হবে আপনার পারফরম্যান্স যদি প্রত্যাশিত মাত্রায় না থাকে, তাহলে আপনার পরিবর্তে অন্য কাউকে নেয়া হতে পারে। কারণ, ট্রান্সফার মার্কেট বলে একটা কথা আছে এবং সেখানে আপনার (কোচ হিসাবে) অনেক দায়িত্ব থাকবে।’
এক্ষেত্রে ক্লাবেরও সম্মতি আছে বলেও ইঙ্গিত দেন এই মৌসুমে সেল্টা ভিগোর দায়িত্ব পালন করা এনরিকে, ‘ক্লাব জানে যে, আমাদের প্রত্যেক অংশেই শক্তিমত্তা বাড়ানোর সুযোগ আছে। সবার সম্মতি নিয়েই এটা করা হবে। ওয়েবসাইট।
