মৃত্যুবার্ষিকী

আপডেট : ২২ মে ২০১৪, ২২:৪৫
আজগর আলী ভাষাসংগ্রামী, জামালপুর সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকাস্থ সরিষাবাড়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, খিলগাঁও সামাজিক সংস্থার সাবেক উপদেষ্টা, শিক্ষানুরাগী অধ্যাপক আজগর আলীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর খিলগাঁও আবাসিক এলাকায় মাটির মসজিদে আজ বাদ আছর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে দোয়া মাহফিলে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তিনি অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের বাবা।