জোকস

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:২৯
 দু’জন দাবা খেলছিল। পাশে দাঁড়িয়ে আরেক ভদ্রলোক পাক্কা দু’ঘণ্টা ধরে তাদের দাবার চাল বলে দিচ্ছিলেন আর তাদের ভুলের সমালোচনা করছিলেন। শেষমেশ অতিষ্ঠ হয়ে একজন খেলোয়ার বলল, তা হলে আপনিই খেলুন না। ভদ্রলোক প্রায় আঁতকে উঠে বললেন, না, না আমার এত ধৈর্য কোথায়!  স্ত্রী :কী ব্যাপার? আজও তোমার এত দেরী হলো যে। স্বামী :আর বলো না, পিন্টু এত করে ধরলো যে ওর সাথে তিন ডান দাবা না খেলে আসতে পারলাম না। স্ত্রী :কিন্তু তাহলে তোমার মুখ থেকে মদের গন্ধ আসছে কেন? স্বামী :আশ্চর্য তুমি কি বলতে চাও যে আমার মুখ থেকে দাবার গন্ধ আসা উচিত্ ছিল!  এক বিখ্যাত দাবারুর সাথে পাড়ার এক উঠতি খেলোয়াড়ের খেলা হচ্ছে। তবে খেলার শুরুতেই খ্যাতনামা ওই দাবারু জানালেন, এ ধরনের সহজ ম্যাচে তিনি মন্ত্রী ছাড়াই খেলবেন। উত্তরে স্থানীয় দাবারুটিও কম যায় না। সে জানালো, সে-ও রাজা ছাড়াই খেলবে!  পার্কে এক লোক তার কুকুরে সাথে বসে দাবা খেলছেন দেখে চারপাশে লোকের ভিড় জমে গেল। এরই মাঝে একজন তো বলেই ফেললেন যে, এত চালাক কুকুর তিনি তার জীবনে দেখেননি। তবে লোকটির এই কথার মাঝে তাকে থামিয়ে দিয়ে কুকুরটির মালিক বললেন, ‘না না, আপনি ওকে যতটা চালাক ভাবছেন ও মোটেই ততটা চালাক নয়। এ পর্যন্ত চারটা বোর্ড হলো, আর ও আমাকে হারাতে পেরেছে মাত্র একটায়। বাকি তিনটাতেই আমি জিতেছি।’