মোঃ তৌহিদুল ইসলাম রুবেল
মোঃ তৌহিদুল ইসলাম রুবেল এসএসসি পরীক্ষায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা সমাজকর্মী মোঃ আমির হোসেন ও মা জাহানারা বেগম গৃহিণী। সে ব্যাংকার হতে চায়।
রিসালাতুল ফেরদৌসী লিজা
রিসালাতুল ফেরদৌসী লিজা এ বছর এসএসসি পরীক্ষায় গফরগাঁওয়ের খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিম উদ্দিন মাস্টার, মাতা জোবেদা খাতুন পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী পদে কর্মরত। সে ডাক্তার হতে চায়।
মো. সাকিব হাসান
মো. সাকিব হাসান এবার এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. শাহিন মিয়া ব্যবসায়ী, মাতা মাহিনুর বেগম গৃহিণী। সে ডাক্তার হতে চায়।
তমাল বর্মন
তমাল বর্মন এবার এসএসসি পরীক্ষায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে নাসিরনগর উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার তাপস কুমার বর্মনের ও গৃহিণী আলপনা বর্মনের পুত্র। সে ডাক্তার হতে চায়।
মো. সালমান হোসেন
মো. সালমান হোসেন রাজধানীর মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা গোলাম হোসেন বাংলাদেশ ব্যাংকের সহকারী ব্যবস্থাপক, মা আফরোজা সুলতানা গৃহিণী। সালমান ইঞ্জিনিয়ার হতে চায়।
শাকিল আহমদ
শাকিল আহমদ এবার এসএসসি পরীক্ষায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (চট্টগ্রাম বোর্ড) হতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী জামাল উদ্দিন আহমদ ও মানবাধিকার আইনজীবী জান্নাতুন নাঈম রুমানার পুত্র।
ফেরদৌসী জাহান স্বর্ণা
ফেরদৌসী জাহান স্বর্ণা এ বছর এসএসসি পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. আবু হানিফ খোকন অনন্যা পত্রিকার প্রধান বিজ্ঞাপন নির্বাহী কর্মকর্তা এবং মাতা জেসমিন আরা পাপড়ি। সে ডাক্তার হতে চায়।
জাহিদ হাসান জামিল
জাহিদ হাসান জামিল এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন ও হাসনেয়ারা বেগমের পুত্র। সে পাইলট হতে চায়।
তাসনিম মুমতাযা
তাসনিম মুমতাযা এবার এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আমীর হোসেন চাকরিজীবী, মাতা শামীমা হোসেন গৃহিণী। সে শিক্ষিকা হতে চায়।
আফরা রায়হান আরাবী
আফরা রায়হান আরাবী এসএসসি পরীক্ষায় ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা বিএম রায়হান উদ্দীন ইনকিলাবের বিজ্ঞাপন ম্যানেজার এবং মা নূরজাহান রত্না। সে ব্যবসা ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক।
ফারহানা সারাবিন স্বর্ণা
ফারহানা সারাবিন স্বর্ণা এসএসসি পরীক্ষায় কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। স্বর্ণা ভবিষ্যতে চিকিত্সক হতে চায়। সে ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. লুত্ফর রহমান এবং বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানার মেয়ে।
উম্মে হাবীবা ঝুমা
উম্মে হাবীবা ঝুমা এসএসসি পরীক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আব্দুল রশিদ ও মা বিউটি আক্তার। সে ডাক্তার হতে চায়।
