রাণীনগরে ঝড়ে বিধ্বস্ত স্কুল মেরামত না হওয়ায় ভোগান্তি

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:০৬
নওগাঁর রাণীনগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি কক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। ১৪ দিন ধরে চরম ভোগান্তির মধ্যদিয়ে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের বারান্দায় ক্লাস করছে। কয়েকদিন পূর্বে কালবৈশাখি ঝড়ে উপজেলার রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণী কক্ষের টিনের ছাউনি ভেঙে যায়। এতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে এবং জরুরিভাবে বিদ্যালয় সংস্কার না করা হলে ছেলে-মেয়েদের লেখাপড়ার আরো ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেছেন অভিভাবকরা। বিদ্যালয়ে ৪০১ জন ছাত্র-ছাত্রী হওয়ায় স্কুলের বারন্দায় ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনুর রহমান জানান, রাতোয়াল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ছাউনি ভেঙে পড়ে যাওয়ার ঘটনা আমার জানা নেই।