হোমনায় কমলা কাঁঠাল দেখতে মানুষের ভিড়

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:০৭
হোমনা উপজেলার লটিয়া গ্রামের মো. আবুল কাশেমের বাড়ির একটি কাঁঠাল গাছে অর্ধ সহস্রাধিক কাঁঠাল ধরেছে। গাছের গোড়া থেকে শুরু করে প্রতিটি ডালপালাতেই শোভা পাচ্ছে কমলা আকৃতির কাঁঠালগুলো। গতকাল শুক্রবার গাছের মালিক মো. আবুল কাশেম জানান, গাছের কাঁঠাল দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। তিনি আরো জানান, কাঁঠালগুলো আকারে বেশ বড় না হলেও খেতে খুব সুস্বাদু। দেখতে কমলার মত হওয়ায় এ গাছের কাঁঠালটি এলাকায় কমলা কাঁঠাল হিসেবেই পরিচিতি পেয়েছে।