ভারতে পাচারকালে এক কেজি সোনা আটক করেছে বিজিবি সদস্যরা। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের গয়ড়া বাজার থেকে এ সোনা আটক করা হয়।
উপজেলার চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল ইসলাম জানান সোর্সমাধ্যমে খবর পেয়ে বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গয়ড়া বাজারে অবস্থান নেয়। এ সময় যশোরের বাগআচড়ার দিক থেকে মোটর সাইকেলযোগে আসা পাচারকারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো সোনা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই প্যাকেট উদ্ধার করে তল্লাশী করে উদ্ধার করা হয় সোনার বার। আটককৃত সোনার ওজন এক কেজি।
