নবাবগঞ্জে তিনটি বসতবাড়ি ভস্মীভূত

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:১০
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ময়মন্দির গ্রামে গত বৃহস্পতিবার রাতে আগুনে ৩টি বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ১০ গ্রামবাসী দগ্ধ হন। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বসতঘরের ফ্রিজের স্টাপলাইজার থেকে শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।