নার্সিং হোমে অগ্নিসংযোগ ও ভাঙচুর

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:১২
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের রথপাড়া এলাকার নার্সিং হোমে প্রসূতি’র মৃত্যু ঘটনায় গতকাল শুক্রবার উত্তেজিত জনতা ও দুর্বৃত্তরা নার্সিং হোম ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। মৃত প্রসূতি রনি ভেড়ামারা শহরের ফারাকপুর এলাকার নাহিদ পারভেজ স্বর্ন স্ত্রী। নার্সিং হোমের চিকিত্সক ডাঃ আবু সাঈদ তাকে সিজার অপারেশনের পরই প্রসূতির অবস্থা খারাপের দিকে যায়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে ২৫ ব্যাগ রক্ত দিয়েও তাকে বাঁচানো যায়নি। গতকাল সকালে রোগীর স্বজনরা নার্সিং হোম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, প্রসূতি’র মৃত্যু ভেড়ামারা নার্সিং হোমে হামলা ও সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নার্সিং হোমে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।