মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও মুক্তিযোদ্ধার কোটায় নাম ব্যবহার করে ৩১তম বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়েছে দুই ভাই মইনুল ইসলাম সহকারী কমিশনার ও মনিরুজ্জামান সহকারী রাজস্ব কর্মকর্তা।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তেবারিয়া গ্রামে মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ আব্দুস সামাদ মুক্তিযোদ্ধা না হয়েও অন্যজনের নামের সাথে নিজের নাম মিলিয়ে ৩১তম বিসিএস ক্যাডারে চাকরির সুযোগ গ্রহণ করেছে।
মুক্তিযোদ্ধার কোটায় নাম ব্যবহার করা হয়েছে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা (ঘোনাপাড়া) গ্রামের মৃত ইয়াছিন মন্ডলের ছেলে মো. আ. সামাদ। বাংলাদেশ গেজেট মুক্তিযোদ্ধাদের নামীয় তালিকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ক্রমিক নং ২১ মুক্তিবার্তা নং০১০৭০৫০১১৯ ভাতা আইডি নং ১৮৩ সাময়িক সনদপত্র সনদ নং ম ১৫৪৫৬৬ ন্যাশনাল আইডি নং ৫৬১৭০২৮০৬৮৬০৬।
ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান সহকারী কমিশনার মইনুল ইসলাম ও সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামানকে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
