ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে জেলার জয়দেবপুর থানার দুই দারোগাকে ক্লোজ করা হয়েছে।গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের পুলিশ সুপার মো: আব্দুল বাতেন তাদের ক্লোজ করেন। এরা হলেন জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন এবং এএসআই জহিরুল ইসলাম। গাজীপুরের পুলিশ সুপার এ খবর নিশ্চিত করেছেন।