নারায়ণগঞ্জে পান্ডা সিকিউরিটির কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৪ মে ২০১৪, ১৯:৪৫
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে সম্প্রতি নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো পান্ডা সিকিউরিটি পণ্যের দিনব্যাপী কর্মশালা। এতে গ্লোবাল ব্র্যান্ডের নারায়ণগঞ্জের ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় পান্ডা সিকিউরিটি পণ্যের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হয়। কর্মশালা পরিচালনা করেন পান্ডা সিকিউরিটির পণ্য ব্যবস্থাপক গোলাম মর্তুজা আজিম। গ্লোবাল ব্র্যান্ডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাস ও সহকারী চ্যানেল বিক্রয় ব্যবস্থাপক হারুন-উর-রশিদ মিথুন উপস্থিত থেকে ডিলারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।