এপনিক ও বিডিনগের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ২৪ মে ২০১৪, ১৯:৪৫
এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এপনিক ডিরেক্টর জেনারেল পল উইলসন ও বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাব্বির নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির ফলে এখন থেকে বিডিনগের সকল কার্যক্রমে সহযোগী হিসাবে কাজ করবে এপনিক। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইক্যান এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইউ-চুয়াং কোয়েক, বিডিনগ সভাপতি নুরুল ইসলাম রোমান প্রমুখ।