সিটিও ফোরাম বাংলাদেশের উদ্যোগে এবং তুরস্কভিত্তিক আইটি প্রতিষ্ঠান সেভরনিকের সহযোগিতায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘ই-পেমেন্ট সার্ভিস :সমস্যা ও সমাধান’ শীর্ষক সেমিনার। সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে এই সেমিনারে উপস্থিত ছিলেন তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত হুসেইন মুফ্থুগলু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার। অনুষ্ঠানে সেভরনিকের ড. চেম উলগান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিভিন্ন ব্যাংকে ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তারা কর্মশালায় তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
