চট্টগ্রাম অফিস
নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে শনিবার গভীর রাতে নূর ফাতেমা (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দু’টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার ফাতেমা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রিফিউজি ক্যাম্পের ১০২৯ নম্বর শেডের ৮ নম্বর কক্ষের আব্দুল গফুরের কন্যা। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
