রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতিতে শুক্রবার রাতে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া মাদক মামলায় দন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গদাধর দাসকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে কমলনগর উপজেলার করুনানগর বাজারের দক্ষিণ পাশে শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামি গদাধরকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দীপন চন্দ্র দাস নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
