টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ পাচারকারী আটক

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৫২

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে র্যাব অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা, নগদ ৩ লাখ টাকা ও সিএনজিসহ মাদক পাচারকারী সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে।

জানা যায়, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ একটি আভিযানিক দল নিয়ে টেকনাফ সদরের হাতিয়ার ঘোনা এলাকা হতে কক্সবাজার খুরুশকুলের ফজলুল হকের পুত্র আব্দুল আমিনকে (১৯) আটক করে। পরে তার স্বীকারোক্তিমতে গাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১ লাখ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ নগদ টাকা উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত সিএনজি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।