নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় হাজী আব্দুস সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে ১৬তম এবং নারায়ণগঞ্জ জেলার শীর্ষে রয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের ভুঁইয়া জানান, ২৯ জন জিপিএ এ প্লাস, ১৬ জন এ এবং ৪ জন এ মাইনাস পেয়ে শতভাগ পাস করেছে। তিনি ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
